মুম্বাইয়ে নিষিদ্ধ হচ্ছে ঘোড়ার গাড়ি

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৮:১০
 
ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের রাস্তায় নিষিদ্ধ হতে চলেছে ঘোড়ার গাড়ি। পশু অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে আগামী এক বছরের মধ্যে এসব গাড়ি শহরটি থেকে তুলে নিতে মালিকদের নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট।
 
ব্রিটিশ আমল থেকেই মুম্বাইয়ের রাস্তায় রূপালী রঙের এসব গাড়ি চলাচল করছে। বছরের পর বছর ধরে এসব গাড়ি পর্যটকদের আকৃষ্ট করছে।
 
সংগঠনটির আবেদনে বলা হয়, ঘোড়া দিয়ে এভাবে গাড়ি চালানো এক ধরনের নিষ্ঠুরতা।
 
আদালত তার রায়ে বলেছে, ‘আনন্দ ভ্রমণের জন্য ঘোড়া দিয়ে গাড়ি চালানো এবং এসমস্ত গাড়িতে চড়া সম্পূর্ণ অবৈধ।’ আদালত তার রায়ে ওই ঘোড়াগুলোর আস্তাবল বন্ধ ও এই কাজে নিয়োজিত প্রায় ৭শ’ লোককে সহায়তা কর্মসূচি চালু করারও নির্দেশ দেয়া হয়। সূত্র: বিবিসি