কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৮:১৬
জেলার কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে রায়হান মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের উলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান মিয়া ওই গ্রামের মো. হাবিবুর রহমান মিয়ার ছেলে।
 
কোটালীপাড়া থানার এসআই ছবেদ আলী জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে শিশুদের সাথে খেলা করার সময় শিশুটি পুকুরের পড়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।