কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার আসামি উপজেলা জামায়াত সেক্রেটারি মাও. মোশারফ হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করে চান্দিনা থানা সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) আলমগীর হোসেন।
মাও. মোশারফ হোসেন চান্দিনার রানীচড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ।
প্রসঙ্গত, ২ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৭ জন আহত হয়। এ ঘটনায় চান্দিনা পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় এ পর্যন্ত নয় জনকে আটক করা হয়েছে।
