ধাওয়ান ঝড়ে বৃষ্টির বাধা

আপডেট : ১০ জুন ২০১৫, ১৫:২৮
 
বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বৃষ্টির আগে ঝড়ো ইনিংসে দলীয় স্কোরকে ১০৭ রানে নিয়ে গেছেন শিখর ধাওয়ান। বাংলাদেশি বোলারদের ওয়ানডে স্টাইলে পিটিয়ে ৭১ বলে ৭৪ রান সংগ্রহ করেছেন তিনি। ২৩.৩ বলে দলীয় সংগ্রহ ১০৭/০। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মুরালী বিজয়ের সংগ্রহ ৩৩ রান। শেষ খবর অনুযায়ী, বিকাল সাড়ে তিনটা থেকে খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
 
 
এর আগে বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটে পাঠান দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও মুরালী বিজয়কে।
 
ব্যাটিংয়ে এসে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন শেখর ধাওয়ান। নান্দনিক সব শট খেলে ব্যক্তিগত স্কোর ৭৪ রানে নিয়ে যান তিনি। তবে বৃষ্টির আগ মুহূর্তে একটি ক্যাচ দিয়ে বেঁচে গেছেন ধাওয়ান। ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শুভাগত হোম। ধীরগতিতে খেলে চলেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। ৭০ বল থেকে ৩৩ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।
 
এদিকে মুশফিকের বদলে উইকেটরক্ষকের দায়িত্বপালন করছেন এই ম্যাচেই অভিষেক হওয়া লিটন দাস।