শ্যামনগরে বজ্রপাতে নিহত ৪

আপডেট : ১০ জুন ২০১৫, ১৩:৫৮



সাতক্ষীরার শ্যামনগরে একই সময়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ বজ্রপাতের এই ঘটনা ঘটে ।  

নিহতরা হচ্ছেন- পাতড়াখোলা গ্রামের আমজাদ আলির স্ত্রী সাজেদা খাতুন (৩৫), তারানিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবদুল হামিদ (৪৫), পরানপুর গ্রামের নোয়াবদি গাজির ছেলে জিয়াদ আলি (৭০) এবং গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের রহমান পাড়ের স্ত্রী নুরনাহার (২৬)।

আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি এনামুল হক চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।