বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে শততম এটিপি ট্যুরের শিরোপা জিতলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। শনিবার রাতে এটিপি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দুর্দান্ত এক কীর্তি গড়েন তিনি। ফাইনালে গ্রিসের স্তেফানোস সিতসিপাসকে ৬-৪ ও ৬-৪ গেমে হারান তিনি
- এএফপি
