বৃষ্টির কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা আবার শুরু হয়েছিল। শেষ বিকেলে ভারত স্বাচ্ছন্দে খেলেছে। দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ ওভারে ২৩৯ রান।
বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টির আগে ঝড়ো ইনিংসে দলীয় স্কোরকে ১০৭ রানে নিয়ে যান শিখর ধাওয়ান। বাংলাদেশি বোলারদের ওয়ানডে স্টাইলে পিটিয়ে ১০২ বলে ১০১ রান সংগ্রহ করেন তিনি। তিনি ১৫০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে আছেন মুরালি বিজয় ৮৯ রানে।
ব্যাটিংয়ে এসে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন শিখর ধাওয়ান। তবে বৃষ্টির আগ মুহূর্তে ব্যক্তিগত ৭৩ রানের মাথায় একটি ক্যাচ দিয়েও বেঁচে যান ধাওয়ান। ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শুভাগত হোম।
এই ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিমের বদলে উইকেটরক্ষকের দায়িত্বপালন করছেন অভিষেক হওয়া লিটন কুমার দাস।
সূত্র: ক্রিকইনফো।
