জেলার বিজয়নগরে বজ্রপাতে মো. নূরুল আমিন (৫০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সাতগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নূরুল একই গ্রামের মৃত হাজী আব্দুল মোমিন ছেলে।
চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএম শামীউল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নূরুল আমিন তার বাড়ির পাশে ধানখেত দেখতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
