প্রিমিয়ার ফুটবল লিগের খেলা আজ তিন শহরে অনুষ্ঠিত হবে। ঢাকা, ময়মনসিংহ এবং নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। ঢাকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে বিকাল ৪টায়। ময়মনসিংহে আবাহনী খেলবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। নোয়াখালীতে মোহামেডান খেলবে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিকাল সাড়ে তিনটায়। মোহামেডান আজ নোফেলকে হারিয়ে দ্বিতীয় জয়ের আশায় রয়েছে। নোফেল চায় মোহামেডানকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিতে। ৫ মার্চ ঢাকায় প্রিমিয়ার ফুটবল লিগের শেষ খেলা। এরপর খেলা স্থগিত থাকবে। কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ, এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাই খেলা রয়েছে। ফিকশ্চারে আছে ৬ এপ্রিল লিগের খেলা পুনরায় শুরু হবে।
