বজ্রপাতে আরিফুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত এবং নাজিম উদ্দিন (৫০) নামে অপর একজন আহত হয়েছেন। বুধবার দুপুরে শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের বন্যাশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আরিফুর রহমান ও মৃত জবেদ আলীর পুত্র নাজিম উদ্দিন জমিতে কৃষি কাজ শেষে বাড়ি ফিরার পথে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আরিফুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং নাজিম উদ্দিন মারাত্মকভাবে আহত হন। নাজিম উদ্দিনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল এবং পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
