এবার এসএ গেমসের নতুন সময় ঘোষণা করা হয়েছে। আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু এবং পোখাড়ায় অনুষ্ঠিত হবে এসএ গেমসের তেরোতম আসর। দুই দিন আগে ব্যাংককে এসএ গেমস আয়োজনের ব্যাপারে বৈঠক হয়েছে। সেখানেই তারিখ চূড়ান্ত হয়েছে বলে বিওএ সূত্রে জানা গেছে। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৪টিতে অংশগ্রহণ করবে বাংলাদেশ। ২০১৬ সালে শেষ বার গেমস হয় গৌহাটি ও শিলংয়ে, সেবার ক্রিকেট ছিল না এবার ক্রিকেট রাখা হয়েছে।
