নাশকতার সাতটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর কোন আদেশ দেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রইল বলে জানান আইনজীবীরা। আদালতে রফিকুলের পক্ষে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির শুনানি করেন।
২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে সংঘটিত নাশকতার ঘটনায় করা সাতটি মামলায় গত ২৬ মে হাইকোর্ট রফিকুলকে জামিন দেয়। নগরীরর মিরপুর ও পল্লবী থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।
