৩৬তম জাতীয় সিনিয়র পুরুষ ও মহিলা জিমন্যাস্টিকস পুরুষ বিভাগে ২১৯ দশমিক ৯০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। রানার্সআপ বিকেএসপির অর্জন ২১০ দশমিক ৫৫ পয়েন্ট। মহিলা বিভাগে ১৪৪ দশমিক ৭৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন বিকেএসপি। আর আনসার ১৩০ দশমিক ২০ পয়েন্ট পেয়ে হয়েছে রানার্সআপ। সিনিয়র বিভাগে ব্যক্তিগত সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের সাদ্দাম হোসেন এবং বিকেএসপির নূর আক্তার বানু। ২১তম জুনিয়র বালক বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপি। রানার্সআপ কোয়ান্টাম ফাউন্ডেশন।
বালিকা বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপি। রানার্সআপ হয় কোয়ান্টাম ফাউন্ডেশন।
