খেলা চলাকালে মিশরে একটি ফুটবল স্টেডিয়ামে দাঙ্গার ঘটনায় ১১ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০১২ সালে দুই দলের সমর্থকের মধ্যে সংঘর্ষে ৭৪ জন নিহত হয়।
মঙ্গলবারের এই রায়ে আরও ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
২০১২ সালে মিশরের পোর্ট সাইদ শহরে স্থানীয় ফুটবল ক্লাব আল-মাসরি ও কায়রোর ক্লাব আল-আহলির মধ্যে ফুটবল ম্যাচ শেষে এক দলের সমর্থক অপর দলের সমর্থকদের ব্যাঙ্গ করায় মারামারি শুরু হয়। এসময় আতঙ্কিত জনতা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পায়ের নিচে চাপা পড়ে বেশিরভাগ মানুষ নিহত হন।
মিশরে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারিতে এর আগেও বহু মানুষ হতাহত হয়েছে।
