বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৫, ১১:৫৪


বগুড়ার আদমদীঘিরতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির হেলপারসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব ঢাকারোড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের হেলপার রাজু (২৭) ও যাত্রী নামিস আলম (৩০)।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নওগাঁর সাপাহারগামী বিআরটিসির (ঢাকা ব- ১১-৬৮০৬) একটি নাইট কোচ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় আদমদীঘির ঢাকারোড নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হেলপারসহ দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশও নওগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।