নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৫, ১৫:২৭
 
সদর উপজেলার ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে দুইজন শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিবে ফতুল্লার বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ইদ্রাকপুর এলাকার উইজমড অ্যাটয়ার্সয়ের শ্রমিক নাসির হোসেন (৩২) ও বিসিকি ক্রোনী গার্মেন্টের শ্রমিক সেলিম ফরায়েজী (৩৬)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বিভিন্ন এলাকার শ্রমিকেরা সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন মারা যান। এছাড়া আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই মোহাম্মদ জিন্নাহ জানান, দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে পুলিশ যাওয়ার আগেই লোকজন লাশ নিয়ে গেছে।
 
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কুদ্দুস মিয়া জানান, ট্রেনে কাটা পরার খবর শুনেছি। তবে লাশ নিহতদের পরিবারের লোকজন নিয়ে গেছে।