মানিকগঞ্জে বাসচাপায় যু্বক নিহত

আপডেট : ১১ জুন ২০১৫, ১৩:০৬
 
মানিকগঞ্জে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হোসেন জানান, সকালে ঐ যুবক ঢাকাগামী বিআরটিসির একটি বাসে উঠতে গিয়ে নিচে পড়ে যান। এসময় বাসটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।
 
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।