ফিফার প্রেসিডেন্ট হতে চান জিকো

আপডেট : ১১ জুন ২০১৫, ১৩:৫১
 
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিলে ফুটবলের কিংবদন্তী। বুধবার এমন তথ্যই জানিয়েছে বিবিসি।
 
৬২ বছর বয়সী জিকোর পুরো নাম আর্থার অ্যান্টিউনস কোইমব্রা। তিনি বলেছেন,  আজ ফুটবলে যা ঘটছে তা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য খুবই দুঃখজনক। আমি মনে করি, ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আমার অভিজ্ঞতা এবং জ্ঞান কাজের লাগানোর চেষ্টা করা উচিত। এটা আমার দায়িত্ব।
 
কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মধ্যে পঞ্চম বারের মতো সেপ ব্লাটার ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর চারদিন পর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এবার এই পদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেন জিকো।
 
জিকো ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। ১৯৭৮, ১৯৮২ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের আসরে সেলেকাওদের হয়ে মাঠ মাতিয়েছেন। সূত্র: বিবিসি।