নাটোরের সিংড়া উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে সিংড়া টোলবক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টোলবক্সের দুই কর্মচারী শাহীন ইসলাম (৩০) ও শুভ হোসেন (১৭) এবং স্থানীয় মোটরমেরামত দোকানের কর্মচারী মিলন। সবার বাড়ি সিংড়া পৌর এলাকায়।
সিংড়া থানার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
