সদর উপজেলার ফতুল্লার ভূইগড় থেকে দুইজন ভুয়া ডিবিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- জালকুড়ি এলাকার মির্জা শহীদুল আলমের ছেলে মির্জা রনবী (৩৫) ও দেলপাড়া এলাকার জহিরুল হকের ছেলে নজরুল ইসলাম (৪২)।
ফতুল্লা মডেল থানার এএসআই টগর জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। পরে রনবী নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। বিষয়টি সন্দেহ হলে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচয় ভুয়া প্রমাণিত হওয়ায় দুইজনকে আটক করা হয়।
