নারায়ণগঞ্জে দেয়াল চাপায় নারীর মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৫, ১৫:৩৩
 
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় দেয়াল চাপায় এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজমা আক্তার (৩২)।
 
৩৫ ও ৩৬ সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোজাম্মেল হক লিটন জানান, সকালে বৃষ্টির সময় স্কুলে পাশে থেকে নাজমা ড্রেন পরিষ্কার করতে আসেন। এসময় হঠাৎ করে তার ওপরে দেয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।
 
নারায়ণগঞ্জ সদর মডের থানার এস আই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।