১০ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আপডেট : ১১ জুন ২০১৫, ১৬:২৫
জেলার টেকনাফ উপজেলায় ১০ হাজার ইয়াবাসহ জাফর আলম নামে এক ইয়াবা ব্যবসায়ীকে  আটক করেছে পুলিশ। জাফর হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বাসিন্দা।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করে। জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।