সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণ: ফেনীর জয়নাল আইসিইউতে মৃত্যুর প্রহর গুণছে

আপডেট : ১১ জুন ২০১৫, ১৮:৫১
সৌদি আরবের দাম্মামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুরের আবদুর রহমান ও ফেনীর ফুলগাজীর মনতলার জয়নাল আবদীন। 
 
রিয়াদে বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন গণমাধ্যমে জয়নাল আবদীনের নিহতের খবর প্রচারিত হলেও তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মনতলা গ্রামে গিয়ে পারিবারিক সূত্রে জানা গেছে মুমূর্ষু অবস্থায় তিনি সৌদি আরবের আল খোবার শহরের আল ফাহাদ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
 
জয়নাল মারা গেলেও লাশ দেশে ফেরত আনতে ও এ ঘটনায় যথোপযুক্ত ক্ষতিপূরণে আদায়ে যাতে যথাব্যবস্থা নেয়া হয় সরকারের কাছে এ দাবি করেন অসহায় পরিবারটি । আহত জয়নালের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।