গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় একটি বালু ভতি ট্রাক উল্টে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় একটি বালু ভতি ট্রাক রেল লাইন অতিক্রম করছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুমরে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক ও ট্রেনের পাঁচজন আহত হন।
এ ঘটনায় সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকার সাথে পশ্চিম অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।
