মিরসরাইয়ে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

আপডেট : ১২ জুন ২০১৫, ১২:৪৩


চট্টগ্রামের মিরসরাইয়ে ফারহান সাকিব নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় পাহাড়ের নিচ থেকে তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাকিব উপজেলার ধুম ইউনিয়নের মোবারক ঘোণা গ্রামের নাসির আহম্মদের ছেলে এবং জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

জোরারগঞ্জ থানার এসআই মোঃ হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।