টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খাদিজা নামে পাঁচ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। জেলার দৌলতপুর উপজেলার মূলকান্দি গ্রামে ওই সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের কাঠ মিস্ত্রী মন্টুর মেয়ে খাদিজা (৫) রাস্তা পাশ দিয়ে হাঁটছিল। এ সময় দৌলতপুর থেকে ঢাকাগামী একটি লেগুনা মেয়েটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাদিজা বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।
দৌলতপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, চালক হৃদয় মিয়া ও হেলপার রাসেলসহ লেগুনাটিকে আটক করা হয়েছে।
