এলিট মেহেদি উত্সব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১২ জুন ২০১৫, ১৮:৫৬
 
 
ঢাকাবাসী ও বিশ্ব কলাকেন্দের উদ্যোগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে এলিট মেহেদি উত্সব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উত্সব উদ্বোধন করেন কবি সুফিয়া কামাল হলের প্রক্টর অধ্যাপক ড. নীলুফার নাহার।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বকলা কেন্দ্রের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সৈয়দ রেজাউর রহমান।
 
তিনি বলেন, ‘বর্তমান সমাজে ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অতি জরুরি হয়ে পড়েছে।’
 
তিনি বিভিন্ন উত্সবের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে সমাজে তুলে ধরার আহ্বান জানান। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে লালনেরও আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—এলিট কসমেটিকস লিমিটেডের মিডিয়া অ্যান্ড বিজনেস প্রোমোশনের ম্যানেজার মো. ইফতেখার নেওয়াজ খান জন।
 
সভায় সভাপতিত্ব করেন ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক।
 
সভায় ১০টি জুটিকে বাছাই করে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য মনোনীত করা হয়।