ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর শুক্রবার বিকেলে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ ছয় জন আহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন রয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুসহ চার জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুবাই ফেরত সবুজ মিয়াকে নিয়ে একটি মাইক্রোবাসযোগে তার পরিবারের লোকজন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বগুড়ার দুপচাচিয়ার বেলহাটি গ্রামের বাড়িতে যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় পৌঁছলে বিআরটিসির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক, নারী ও শিশুসহ সাতজন আহত হয়। এলাকাবাসী আহত শিশু সজল হোসেন ও শান্ত হোসেন, সাথী আক্তার এবং মাইক্রোবাসের চালক মাসুদ রানাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুবাই ফেরত সবুজ হোসেন, তার স্ত্রী মনিকা বেগম এবং সাথীর স্বামী মুকলেছুর রহমানকে পার্শ্ববর্তী টাংগাইরের কুমোদিনী হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হওয়া ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
