মেঘনায় ট্রলার ডুবি: আরো এক শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০১৫, ২০:০৫
মনপুরার মেঘনা নদী থেকে ৯ বছরের একটি শিশুর লাশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার করেছে স্থানীয় মহিউদ্দিন মাঝি।
শিশিুটির বাবা ফিরোজ মিয়া লাশ শনাক্ত করেছেন। মৃত শিশুটির নাম জান্নাত(৯)। বাড়ী দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বলে জানা যায়।
 
 মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ সিকদার বলেন,লাশ পাওয়ার খবর শুনা মাত্রই আমি ঘটনাস্থল গিয়েছি। মৃত শিশুর লাশটি তার পরিবারের কছে  হস্তান্তর প্রক্রিয়া চলছে।