জমি নিয়ে বিরোধ

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ জুন ২০১৫, ০০:১৯

মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা ইদ্রিস মাঝিকে (৩৫) গতকাল শুক্রবার সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। নিহত ইদ্রিস মাঝি চরএককরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সাধারণ সম্পাদক।

 
জমিজমা নিয়ে ইদ্রিসের সঙ্গে ফুফাতো ভাই ইকবাল হোসেনের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ইকবাল পরিবারপরিজন নিয়ে ঢাকায় বসবাস করলেও গত বৃহস্পতিবার বাড়িতে আসে। ইকবাল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে গতকাল ইদ্রিসের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 

মেহেন্দিগঞ্জ থানার ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। খুনিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।