আমাদের ঢাকা শহরে যানজট একটি মারাত্মক সমস্যা। নির্দিষ্ট সময়ে কোনো কাজ করা যায় না। ঘণ্টার পর ঘণ্টা পুলিশের ম্যানুয়াল সিগনালে পড়ে থাকতে হয়। যদিও কিছু কিছু এলাকায় যানজট নিরসনে ইউটার্ন করা হয়েছে। যা যানজট নিরসনে কার্যকর ভূমিকা পালন করছে। তবে যানবাহনকে ইউটার্ন নেওয়ার সময় মারাত্মক ঝুিঁক নিতে হয়। যেমন শ্যামলী ইসলামী ব্যাংকের সামনে একটি ইউটার্ন আছে, সেখানে গাবতলী-শ্যামলী সড়কে সেই ইউটার্নে গাবতলী থেকে আসা যানবাহনের গতি রোধ করার জন্য স্পিডব্রেকার দেওয়া উচিত, যাতে শ্যামলীর বাসগুলোর ইউটার্ন নিতে সুবিধা হয়। এবং কলেজগেইটের পূর্বে আসাদগেট-শ্যামলী সড়কে একটা স্পিডব্রেকার দেওয়া উচিত, যাতে যে ইউটার্ন আছে সেখানে আসাদগেট থেকে আসা যানবাহনের গতি কমে গেলে ইউটার্ন নিতে যানবাহনের সুবিধা হয়। কোনো রকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা না থাকে। এভাবে ঢাকার যে সকল স্থানে ইউটার্ন আছে প্রত্যেক সড়কে স্পিডব্রেকার দেওয়ায় জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সোয়েব মেজবাহউদ্দিন, শ্যামলী, ঢাকা
