গাজীপুরের টঙ্গীতে সত্মায়ের হাতে খুন হয়েছে মেয়ে সাদিয়া আলম। শনিবার ভোরে আউচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঐ নারীকে আটক করেছে পুলিশ। নিহত সাদিয়া টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
টঙ্গী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সফিউল আলম তার মেয়ে সাদিয়া আলম ও দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানকে নিয়ে টঙ্গীর আউচপাড়ার অভিযান ৫ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। অনেকদিনধরেই বিভিন্ন বিষয় নিয়ে সফিউলের সাথে স্ত্রী শাকিলা জাহানের বিবাদ চলে আসছিল। এর জের ধরে আজ ভোরে স্বামীর অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করে শাকিল সাদিয়া আলমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে সাদিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ শাকিলা জাহানকে আটক করে।
