চট্টগ্রামে ট্রাকচাপায় ২ ছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৫:০৫


চট্টগ্রামে ট্রাকচাপায় দুইজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পাহাড়তলীর আকবর শাহ থানা এলাকার সিটি গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা।

নিহত শামীম ও ওয়াহেদ স্থানীয় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শামীম ও ওয়াহেদ সিটি গেইট সড়কের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। আহত আবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।