ভারতে গ্যাসের বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৪:৪৪
 
ভারতের পাঞ্জাবে অ্যামোনিয়া গ্যাস বহনকারী একটি ট্যাঙ্কার ছিদ্র হয়ে বিষক্রিয়ায় অন্তত ছয়জন মারা গেছেন। এই ঘটনায় ১০০ জনের মতো অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালে রাজ্যের লুধিয়ানা রাজ্যে এই ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, দোরাহা বাইপাস সড়কে ফ্লাইওভারের নিচে ট্যাঙ্কারটি আটকে গেলে ছিদ্র হয়ে চারপাশে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে।
 
দোরাহা পুলিশের এসএইচও রাজনিশ কুমার সুদ জানান, এই ঘটনায় শ্বাসরোধ হয়ে ছয়জন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে লুধিয়ানার একটি হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ১০০ জনের মতো ব্যক্তি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন।
 
গুজরাটে নিবন্ধিত ট্যাংকারটি লুধিয়ানা থেকে বেরিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি।