জেলার মুক্তাগাছায় বজ্রপাতে শরিফ উদ্দিন(৪০) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হায়দরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। শরিফ পার্শ্ববর্তী যাত্রাবাড়ী গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, সকালে বৃষ্টির সময় শরিফ ভ্যান করে মাছ বিক্রি করতে যাবার পথে হায়দরপুর স্কুলের সামনে বজ্রপাতে মারা যান।
