হবিগঞ্জে ঘুড়ি উত্সব অনুষ্ঠিত

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৫৭

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে বসন্তবরণ ও ঘুড়ি উত্সব অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন দুই শূন্য শূন্য ছয় পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনেকেই হাতে লাটাই ও সুতা নিয়ে রঙ্গিন ঘুড়ি উড়াতে আসেন। ইচ্ছেমতো ঘুড়ি উড়াতে পারেন অনেকেই। বিকাল ৫টায় আয়োজক কমিটির আহ্বায়ক সাইফ আহছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক।

উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক সাইফ আহছান জানান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার অন্তত ৫শ লোক ঘুড়ি নিয়ে এ উত্সবে অংশগ্রহণ করেন।