কুষ্টিয়ার মিরপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আপডেট : ১৪ জুন ২০১৫, ০০:২৯

শনিবার কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা হিসেবে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের অধীনস্থ ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবুল কালাম আজাদ ও  পুলিশ সুপার প্রলয় চিসিম। এসময় অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টরের জিএসও-২ মেজর তারেক মাহমুদ সরকার, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সহ সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আতাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মামুন প্রমুখ।