হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৭:২৭
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, পিআইবির চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের লোকজনের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। তার মৃত্যুতে তারা মুহ্যমান হয়ে পড়েছে। বিশেষ করে তার বাড়ি সরাইলের লোকজনের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী তাদের একজন  আপনজন ও অভিভাবক হারালো।
 
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এডেভোকেট জিয়াউাল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. মোখলেছুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানও সাধারণ সম্পাদক বদরউদ্দিন, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী ও ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, সরাইল উপজেলার সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
 
এছাড়া নবীনগর, নাসিরনগর, বাঞ্চারামপুর, কসবা, আখাউড়া, আশুগঞ্চ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।