সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান।
রবিবার বিকাল চারটায় উপজেলার পাথারিয়া বাজার থেকে মো. রব্বানী (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। মো. রব্বানী দিরাই উপজেলার টুকচানপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
