‘জনগণের ভোটাধিকারে ফিরতে পারবে না আওয়ামী লীগ’

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৮:৩৬
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অবাধ নির্বাচন, জনগণের ভোটাধিকার ও  গণতন্ত্র, এসবে আর কোনোদিনই আওয়ামী লীগ ফিরতে পারবে না। তাদের জন্য এসব পথ রুদ্ধ।
 
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে জেএসডি আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আ স ম রব বলেন, “কেবল জনগণের সম্মতির ভিত্তিতেই তাদের সম্পদ তাদের জন্য ব্যয় করার এখতিয়ার সরকারের রয়েছে।” 
 
তিনি বলেন, “জনগণের সম্মতি ছাড়া রাষ্ট পরিচালনা করার এখতিয়ারও কারও নেই। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালু ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম- তাহলে জাতির আরও অনেক বেশি সাফল্য আসতো।”
 
এ সময় দলের কেন্দ্রীয় নেতা এম এ গোফরান, মোশাররফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, এস এম আনছার উদ্দিন, ফিরোজ আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।