কক্সবাজারে ২ মানব পাচারকারী গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৯:৪৮
কক্সবাজারে তালিকাভুক্ত দুই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রামু ও টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
 
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, বেলা দুইটায় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতি পাড়া থেকে মানব পাচারকারী রশিদ উল্লাহকে গ্রেফতার করা হয়। রশিদ উল্লাহ চট্টগ্রামের পটিয়া উপজেলার চরলক্ষ্যা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে রামু থানায় মামলা রয়েছে।
 
অপরদিকে টেকনাফ থানা পুলিশ রবিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফের জাহালিয়াপাড়ায় অভিযান চালিয়ে মানব পাচারকারী হারুনকে (৩০) গ্রেফতার করে। হারুণ ওই এলাকার রহমত উল্লাহর ছেলে।