সুপারসনিক পরমাণু যানের সফল পরীক্ষা চালালো চীন

আপডেট : ১৫ জুন ২০১৫, ০২:৩৯

সুপারসনিক গতির একটি পরমাণু অস্ত্রবাহী যানের পরীক্ষা চালিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ চীন সাগরে চলমান বিবাদের মধ্যেই চীনের এই পদক্ষেপকে ‘চরমতম উস্কানি’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভি’র

 
‘ডব্লিউইউ-১৪’ নামের ওই যানটি নিয়ে গত আট মাসে চতুর্থবারের মতো পরীক্ষা চালালো চীনের পিপলস লিবারেশন আর্মি। হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিশেষ কোনো লক্ষ্যবস্তু বা কোনো দেশকে টার্গেট করে এই পরীক্ষা চালানো হয়নি। তবে সামরিক পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের লড়াইয়ের প্রেক্ষিতেই চীন এই পরীক্ষা চালিয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য হলো-এটি যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার চোখকে ফাঁকি দিয়েই চলতে সক্ষম। এটি শব্দের গতির চেয়েও দশগুণ বেশি গতিতে চলতে সক্ষম। ঘণ্টায় এর গতিবেগ ৭ হাজার ৬৮০ মাইল।