দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০১৫, ০৯:২৪
দিনাজপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের তিন সদস্য।
 
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের মহাজনপাড়ায় এ ঘটনা ঘটে।  বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
 
নিহত মেরিজন নেছার বয়স ৭৫ বছর। তার ছেলে আজাদুল ইসলাম (৫৫), আজাদের স্ত্রী রশিদা (৫০) ও তাদের মেয়ে সাবিনাকে (২৫) উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
জানা গেছে, বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে তাদের ঘরের উপর পড়লে ঘরে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।
 
এ সময় দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজার কাছে তারে জড়িয়ে রশিদার শাশুড়ি বিদ্যুৎস্পৃষ্ট হলে তারাও আহত হন।