গাইবান্ধায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৩:২৫
রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাশেমবাজার এলাকায় সোমবার বেলা ১১ টায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
 
নিহতরা হলেন- পার্শ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের কুরারপাড়া গ্রামের মৃত. ইজাজ উদ্দিনের ছেলে মতিয়ার রহমান (৫২) ও তার স্ত্রী  আসমা বেগম ওরফে আফরুজা (৩৫)। 
 
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, মতিয়ার রহমান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে গাইবান্ধায় আসছিলেন। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারা দুইজন মারা যান। 
 
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।