কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং থেকে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে হোয়াইক্যং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মিয়ানমার আকিয়াব জেলার মংডু কাউয়ারবিল এলাকার দিল মোহাম্মদের ছেলে নুর হাফেজ প্রকাশ বার্মাইয়্যা হাফেজ(২৫) ও হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘড়িয়া পাড়া এলাকার নুরুল হকের ছেলে দেলোয়ার হোছন(২৭)।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, রাত দেড়টার দিকে পুলিশ সদস্যরা নয়াবাজার হাছইন্যার টেকে অভিযান চালিয়ে দুইটি এলজিসহ দুই ডাকাতকে আটক করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
