গোবিন্দগঞ্জে সেচ পাম্পের বিদ্যুত্ সংযোগ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:০৩

গোবিন্দগঞ্জের কচুয়া পানিতলায় গতকাল রবিবার সেচপাম্পে বিদ্যুত্ সংযোগ নিয়ে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে স্থানীয় কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

উপজেলার রাজাহার ইউনিয়নের কচুয়া পানিতলার কৃষি জমিতে স্থাপিত এসএম সোবাহানের মালিকানায় একটি সেচপাম্প বিদ্যুত্ সংযোগের যাবতীয় কার্যক্রম সম্পাদন করে। কিন্তু একই এলাকার  সেকেন্দার আলীর পুত্র রয়েল মিয়া ওই সেচপাম্পের অদূরে আবারো একটি সেচপাম্প বসিয়ে ছোবাহানের সেচপাম্পে সংযোগ না দেয়ার ব্যাপার নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে। রয়েল ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের বিদ্যুত্ সংযোগ না দেয়ার ব্যাপারে লিখিত অভিযোগ প্রেরণ করেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় কৃষক ও  এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মালিক এসএম ছোবাহান আলী, কৃষক জয়নাল আবেদীন, তয়েজ উদ্দিন মণ্ডল, বিলকিস বেগম প্রমুখ।