অনন্ত হত্যা: রিমান্ড শেষে কারাগারে ফটো সাংবাদিক ইদ্রিস

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৯:৫০
সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেফতার ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
সাতদিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার সিলেটের মহানগর হাকিম আমলি আদালত-২ এ হাজির করা হলে বিচারক ফারহানা ইয়াসমিন এ নির্দেশ দেন। পাশাপাশি মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জুন ধার্য করে আদালত।
 
গত রবিবার রাতে দৈনিক সংবাদ ও সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করে সিআইডি। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা জোনের পরিদর্শক আরমান আলী আদালতে সাতদিনের হেফাজত চায়।