জেলার ঈশ্বরদীতে আলম (৪০) নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত দশটার দিকে শিবু দত্তের মুড়ি দোকানের সামনে এই ঘটনা ঘটে। আলম উপজেলার বাবুপাড়া এলাকার কামিনী হাসপাতালের নৈশ প্রহরী।
এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্রদল নেতা মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা আচমকা তার ওপর হামলা চালায়। তাকে কয়েকবার রাস্তার ওপর আছাড় মারা হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার অফিসার ইনচার্জ মািন কুমার দাস জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।
