কক্সবাজারের টেকনাফে সাত মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- শহিদুল ইসলাম (২৫), জাফর আলম (২৭), নজির আহমদ (৩৫), জহির আহমদ (৬০), বদিউল আলম (২৯), ফরিদ আহমদ (৫৫), জাফর আলম (৫২)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সরকারি তালিকায় তাদের নাম রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মানব পাচার আইনের মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
