বনমালী শিল্পকলা কেন্দ্রের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:০৭

পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার বিকালে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অঞ্জন চৌধুরী পিন্টু সভাপতি এবং ড. মো. হাবিবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।